,

ফাইনাল নিশ্চিত করল ভারত

Team-India_BCCI-2দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ভারত। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে টানা তৃতীয় জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির দল।
বাংলাদেশ, পাকিস্তানের পর গতবারের শিরোপাজয়ী শ্রীলঙ্কাও ধরাশায়ী হয়েছে ভারতের কাছে। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার বল হাতে রেখেই পাঁচ উইকেটের সহজ জয় পায় ভারত।
১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি শ্রীলঙ্কার। দ্বিতীয় ওভারে বল করতে এসেই ধাওয়ানকে আউট করেছেন কুলাসেকারা। মাত্র ১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ধাওয়ান। নিজের পরের ওভারে ভারতের আরেক ওপেনার রোহিত শর্মাকেও সাজঘরমুখী করেছেন কুলাসেকারা। ১৫ রান এসেছে রোহিতের ব্যাট থেকে। তবে তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ভারতকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছেন সুরেশ রায়না ও বিরাট কোহলি। ১২তম ওভারের প্রথম বলে রায়নাকে (২৫) আউট করে খেলায় ফেরার চেষ্টা চালিয়েছিলেন দাসুন সানাকা। কিন্তু ১৮ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন যুবরাজ সিং। ৪৬ বলে ৫২ রান করে শেষপর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন কোহলি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে শ্রীলঙ্কাও পড়েছিল চাপের মুখে। তবে চামারা কাপুগেদারার ৩০, মিলিন্দা সিরিবর্ধনের ২২ ও থিসারা পেরেরার ১৭ রানে ভর করে স্কোরবোর্ডে ১৩৮ রান জমা করেছিল শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা