,

টাইগারদের ‘ডু অর ডাই’ ম্যাচ কাল

unt-400x266 (1)ক্রীড়া প্রতিবেদক : বোধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান। এ ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচের মতোই। ম্যাচ জিতলে সোজা ফাইনালে। আর হারলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের দিকে। তবে, সেই অপেক্ষায় থাকতে চায় না বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান। ইনজুরি মারাত্মক কিছু না। ৪৮ ঘন্টার টানা বিশ্রাম লাগবে তার। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ কারণে মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বলেই এশিয়া কাপের বাকি ম্যাচ থেকে তুলে নেওয়া হয়েছে কাটার বয়কে।
মুস্তাফিজ নেই। এটা দলের জন্য ভীষণ খারাপ সংবাদ। অন্যদিকে, তামিমের ফেরাটাও ভাল খবর। ওপেনিং টানা ব্যর্থ হচ্ছে দল। তামিম ফেরায় একাদশে জায়গা হবে না মোহাম্মদ মিথুনের। একাদশে আর কে আসবে, অলরউন্ডার নাসির নাকি ফাস্ট বোলার আবু হায়দার রনি?
পাকিস্তানের বিপক্ষে তিন পেসার ও একজিন স্পিনার খেলানোর সম্ভাবনাও প্রবল। সেক্ষেত্রে দলে আসতে পারেন আরাফাত সানি। এশিয়া কাপে এখনও মাঠে নামেননি তিনি। মাঠে নামেনটি অলরাউন্ডার নাসির হোসেনও।
নাসিরকে বাইরে রেখে মিথুন ও সোহানকে খেলানো ব্যয়বহুল মনে করছেন অনেকেই। উইকেটকিপিং তো মুশফিকই করতে পারেন। সেক্ষেত্রে নাসিরের একাদশে থাকার সুযোগ থাকে। ব্যাট হাতে নাসিরের চেয়ে নিশ্চয়ই ভাল অপশন নন সোহান। নাসিরের অফ স্পিন বোলিংও বেশ কার্যকর।
গত তিন ম্যাচে একাদশ নিয়ে অনেক প্রশ্ন ছিল। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে নিশ্চয়ই সেরা একাদশ নামাবে টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অভিজ্ঞতা সুখের নয়। পাকিস্তানের বিপক্ষে আট ম্যাচে আছে এক জয়। সেই জয়টা গত বছর এপ্রিলে দেশের মাটিতে। অভিষেক টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বুধবার বাংলাদেশের সামনে থাকবে এই ম্যাচের প্রেরণা।
মিরপুরের উইকেট নিয়ে নতুন কিছু বলার নেই। সবগুলো উইকেটই সবুজ। এখানে স্পিনারদের চেয়ে পেসারদের দাপটই থাকবে বেশি। ব্যাটসম্যানদের যথারীতি সংগ্রাম করতে হবে।
পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক চান, পাক-ভারত ফাইনাল। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির চোখ ফাইনালে। কিন্তু সব চাওয়ার উত্তর মিলবে কাল রাতে। এশিয়া কাপের ফাইনালে আগেও খেলেছে বাংলাদেশ। কিন্তু সেটা ৫০ ওভার ম্যাচে। এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও ফাইনাল খেলতে চায় টাইগাররা। উন্নতি এই ফরম্যাটেও হয়েছে ভাল করে বুঝিয়ে দিতে চায় টাইগাররা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা