,

 ইয়াবা ব্যবসা গার্মেন্টস ব্যবসার আড়ালে!

 

 

নিজস্ব প্রতিবেদক : ইয়াবা উদ্ধাররাজধানীর একটি সংঘবদ্ধ চক্র গার্মেন্টসের স্টকলট ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করছে। এমন দু’জনকে চিহ্নিতও করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম (সিটি)।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

388750d60dc742ee33a696a5667035bd-
এর আগে সোমবার রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৭০ হাজার ইবায়াসহ ১০ ব্যক্তিকে আটক করে ডিবি ও বোম ডিসপোজাল টিম। গ্রেফতারকৃতরা হলেন, মো. নবী হোসেন ওরফে ভূট্টো, মো. আরিফুল হাসান, মিঝু হোসেন ওরফে হোসেন, মো. শরীফ সিকদার ওরফে আব্বাস, মো. ইয়াছিন, মো. মনিরুজ্জামান ওরফে মনির, মো. হামিদুল, মো. রায়হান ফরাজী এবং স্টকলট ব্যবসায়ী মো. তাকবির মুরাদ ওরফে মামুন ও মো. ওয়ায়দুল্লাহ। আটকের সময় তারা দুটি প্রাইভেট কারে করে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল।
তিনি বলেন, ‘উত্তরার দুই ব্যক্তি গার্মেন্টেসের স্টকলট ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। মিয়ানমারের তিনব্যক্তি এসব ইয়াবা ঢাকায় পাচার করেন। যাদের নাম-ঠিকানা আমরা পেয়েছি। কাউন্টার টেরোরিজম যেহেতু বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কিত অপরাধ নিয়ে কাজ করবে, তাই আমরা মাদকের এই অপরাধটি নিয়েও তদন্ত করব। মিয়ানমারের ওই তিন ব্যক্তির নাম ঠিকানা আমরা বর্ডারে পাঠাবো।’

 

 

মনিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, মাছের ট্রলারে করে নদীপথে ইয়াবার চালানটি বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে তিনব্যক্তি এই চালান রিসিভ করেন। এরপর তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারের সহযোগিতায় ঢাকায় পাঠান। ঢাকায় ওই স্টকলট ব্যবসায়ীরা তা রিসিভ ও বণ্টন করেন। আমরা রাজধানীর কিছু খুচরা বিক্রেতারও নাম পেয়েছি। তাদের তালিকা তৈরি ও গ্রেফতারে অভিযান চালানো হবে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ