,

বিএসএফ ফেরত দিয়েছে ৫৭ জেলেকে

 

নিজস্ব প্রতিবেদক : তিন মাস ১৮ দিন ভারতে কারাভোগের পর ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার সীমান্ত নদী কালিন্দির জিরোপয়েন্ট দিয়ে ভারতের শমসেরনগর ক্যাম্পের বিএসএফের সদস্যরা বাংলাদেশি জেলেদের হস্তান্তর করে। ফিরে আসা জেলেদের বাড়ি কক্সবাজার ও নোয়াখালী জেলায়। এ সময় জেলেদের ব্যবহৃত দুইটি নৌকা হস্তান্তর করে বিএসএফ।

satkhira1456823811

শ্যামনগরের কৈখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জসিমউদ্দিন জানান, ভারতের কারাগারে আটক থাকা ৫৭ জন বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে বিএসএফ। এ সময় ভারতের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশচন্দ্র, শমসেরনগর থানার অফিসার ইনচার্জ রাকেশ চ্যাটার্জী, সুন্দরবন কোস্টাল থানার অফিসার ইনচার্জ আবু হাসান এবং বাংলাদেশের পক্ষে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মামুন ও শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে