,

একাই বালিশ চাপা দিয়ে দুই শিশুকে হত্যা করে ছোটন

 

 

নিজস্ব প্রতিবেদক : ছোটন একাই দুই শিশুকে রশি দিয়ে বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর আত্মগোপন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দিয়েছে কুমিল্লা ঢুলিপাড়ায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি সৎ ভাই আল সফিউল ইসলাম ছোটন।
মঙ্গলবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

comilla1456824567
পুলিশ সুপার জানান, মোবাইল ফোন ট্র্যাক করে ছোটনের অবস্থান নির্ণয় করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. শাহ কামাল আকন্দসহ পুলিশের একটি দল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ টুইন টাওয়ারের সামনে থেকে ছোটনকে গ্রেফতার করে

ছোটন জানায়, তার পিতা আবুল কালাম ১০ বছর পূর্বে তার মাকে রেখে আর একটি বিয়ে করে। তার পিতার পরবর্তী সংসারে জয় (৯) ও মনির (৬) জন্ম হয়। এরপর থেকেই তার পিতা এবং সৎ মা তাদের প্রতি বিমাতা সুলভ আচরণ শুরু করে। তার লেখাপড়ার খরচ কমিয়ে দেয়। তার ছোট বোনকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। সর্বশেষ জানতে পারে তাদেরকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। এ কারণে তার ছোট দুই সৎ ভাইকে হত্যা করে বলে জানায় সে।

 

প্রসঙ্গত, গত শনিবার মুদি ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়। জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎ ভাই ছোটনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গত রোববার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। মামলার বাদী শিশু দুটির মা রেখা বেগম। ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিল। সে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে