,

নেত্রকোনা থেকে অপহৃত শিশু গাজীপুর এ উদ্ধার করেছে পুলিশ

 

 

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার কলমাকান্দা থেকে অপহৃত ছয় বছরের শিশু সিহির শাহরিয়ার খান সামিকে ঢাকার গাজীপুর থেকে উদ্ধার করেছে নেত্রকোনা পুলিশ।এ সময় অপহরণকারী করিমসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। করিমের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গিরিধরপুর গ্রামে।

netrokona1456829205

নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, জেলার কলমাকান্দা উপজেলার বটতলী গ্রামের আবু সাইদের ছয় বছরের শিশু সামি গত রোববার সকাল ৯টার দিকে পাশের বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় কলমাকান্দার গাড়ামপুর গ্রামের জালাল সামিকে অপহরণ করে করিমের বাড়িতে নিয়ে যায়। পরে সামির বাবা আবু সাইদ এ ব্যাপারে কলমাকান্দা থানায় জিডি করেন। সোমবার সন্ধ্যায় অপহরণকারীরা মোবাইলে সামির বাবার কাছে ৪০ হাজার টাকা দাবি করে। পুলিশ ওই মোবাইল ট্র্যাকিং করে সোমবার রাত ১২টায় গাজীপুর বাসস্ট্যান্ড থেকে শিশু সামিকে উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে অপহৃত শিশু সামিকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। মূল অপহরণকারী জালালকে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা