,

এক-এগারোর সরকারের সঙ্গে সমঝোতা করেছিলেন এরশাদ

anisul-islam-mahmud_104058নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, এক-এগারোর সরকারের সঙ্গে সমঝোতা করেছিলেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ, আমি নই। তিনি বলেন, ওই সময়ের সরকার ও সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদের সঙ্গে সমঝোতা করে গ্রেপ্তার এড়িয়েছিলেন জাপা চেয়ারম্যান। আমি জোর করে দায়িত্ব নেইনি। এরশাদ সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেলিনে।

মঙ্গলবার দুপুর ২টায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম বলেন, এক এগারোর সরকার এবং ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কমিশন গঠন করা উচিৎ। গণতন্ত্র, জঙ্গিদের উত্থান এবং আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এরশাদের কথামতো আমরা নির্বাচনে গিয়েছিলাম। জামায়াত-বিএনপির কর্মকাণ্ড সফল হতে দেইনি। শুধু মহাজোট ঠিক রেখেছি। আমি ওই সময় মন্ত্রিত্ব চাইনি। এরশাদের সাহেব তার ভাই জিএম কাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিও দিয়েছিলেন বলে উল্লেখ করেন পানিসম্পদ মন্ত্রী।

আমি আশা করছি সকলের সঙ্গে আলোচনা করে এরশাদের উচিৎ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা