,

২৯ ফেব্রুয়ারি বিয়ে হলে ভাঙার সম্ভাবনা বেশি?

Propose-Day-Photos-2লাইফস্টাইল ডেস্ক : ২৯ ফেব্রুয়ারি৷ এমন দিন আসতে পারে চার বছরে মাত্র একবারই৷ বাড়তি পাওয়া একটা দিন চুটিয়ে উপভোগ করার পরামর্শ যেমন আছে, তেমনই কেউ কেউ বলে থাকেন, এটি নাকি ফাঁকি দিবস৷ তবে মারাত্মক কথা শোনাচ্ছেন একদল বিশেষজ্ঞ৷ তাঁদের মতে, এই দিনে বিয়ে হলে তা না টেকার সম্ভাবনা প্রবল৷
চলতি রীতি অনুযায়ী ছেলেরাই হাঁটু মুড়ে বসে মেয়েদের প্রপোজ করে৷ কিন্তু ব্যতিক্রমী দিনে সবই ব্যতিক্রম৷ তাই এদিন উলটোপুরাণ৷অর্থাৎ এ দিন ছেলেরা নয়, মেয়েরা ছেলেদের সামনে একই কায়দায় বসে প্রপোজ করে৷এটাই ২৯ ফেব্রুয়ারির নিয়ম৷
এ শুধু এ দিনের বতিক্রম নয়, চেনা পুরুষতন্ত্রের ছকেও ব্যতিক্রম৷ আর তাতেই ঘচে বিপত্তি৷ পল কোলরিজ নামে জনৈক প্রাক্তন বিচারপতির তৈরি করা ম্যারেজ ফাউন্ডেশন জানাচ্ছে, পুরুষই প্রপোজ করার দীর্ঘকালীন প্রথা মানুষের সহজাত প্রবণতার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে৷ তার ব্যতিক্রম হলেই গোলমাল বাধে৷ আসলে পুরুষরা যখন এই কায়দায় প্রপোজ করে তখন এক অধিকার বোধ জাগে৷
কোনও কেনা জিনিসের প্রতি ক্রেতার যে অধিকার বোধ, এ বোধ তারি সমতুল৷ কিন্তু উলটোটি যখন ঘচে, তখন পুরুষরা এই অনুভবে থাকে না৷ দেখা গিয়েছে একসঙ্গে থাকেন অথচ বিয়ে করেননি এরকম ৩২ শতাংশ মহিলা পুরুষের থেকে বিয়ের প্রস্তাব পাননি৷ একইরকম ক্ষেত্রে মহিলাদের সম্মতির জন্য অপেক্ষা কের অবিবাহিত পুরুষের সংখ্যা মাত্র ৭ শতাংশ৷ পুরো বিষয়টির মধ্যে পুরুষতন্ত্রের তীব্র প্রভাব থাকলেও, বাস্তব চিত্র এটাই৷ আর তাই এই ম্যারেজ ফাউন্ডেশনের সতর্কবার্তা যে, ২৯ ফেব্রুয়ারির বিয়ে না টেকার সম্ভাবনা বেশি৷ কেননা এদিন মহিলাদেরই প্রপোজ করতে হবে৷ এবং পুরুষের সম্মতি না পেয়ে মহিলাদের অববিবাহিত থেকে যাওয়ার হারও বেশি৷ তাছাড়া বিবাহ নামক প্রতিষ্ঠানের প্রতি পুরুষের স্বাভিবিক অধিকারবোধও এক্ষেত্রে কাজ করে না৷ গতানুগতিক নিয়ম মানুষকে যে অভ্যাসের নিগড়ে বেঁধে ফেলে, তার ব্যতিক্রম হয় বলে ২৯ ফেব্রুয়ারির কপালে ঝুলছে বিয়ে ভাঙার খাঁড়া৷

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট