,

‘মসুল বাধ ধসে মারা যেতে পারে ১৫ লাখ মানুষ’

Masul-Badআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের ট্রাইগ্রিস নদীর মসুল বাধের সম্ভাব্য ধস নিয়ে ওই এলাকায় বসবসারত নাগরিকদের হুঁশিয়ার করে দিয়েছে ইরাক সরকার এবং বাগদাদের মার্কিন দূতাবাস। আলাদা বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, মসুল বাধ যেকোনো সময় ধসে যেতে পারে এবং বাধের আশপাশে বসবাসরত লোকজনকে অন্তত ছয় কিলোমিটার দূরে চলে যেতে হবে।

ইরাকি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে তারপরও বাধ ধসের আশংকা রয়েছে। তবে মার্কিন দূতাবাস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, মসুল বাধ ধসের বিষয়ে মারাত্মক ও নজিরবিহীন আশংকা রয়েছে। এ বিবৃতিতে আরো বলা হয়, “বাধ কখন ধসে পড়বে সে বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই তবে শিগগিরি বাধ এলাকা ছেড়ে চলে যাওয়াই হবে লাখ লাখ মানুষের জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়।”

মার্কিন দূতাবাস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এ বাধের সম্ভাব্য ধসের কারণে মসুল এলাকা ৭০ ফুট পানির নিচে ডুবে যেতে পারে এবং কয়েক ঘণ্টার মধ্যে টাইগ্রিস নদীর পাড়ে বসবাসরত ১৫ লাখ মানুষ মারা যেতে পারে।

১৯৮৪ সালে সাদ্দামের আমলে ৩.৪ কিলোমিটার দীর্ঘ এ বাধের নির্মাণ কাজ শেষ হয়েছিল। কিন্তু এরইমধ্যে বাধে ফাটল বা ছিদ্র দেখা দিয়েছে। ২০১৪ সালের আগস্ট মাসে এ বাধ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাতে পড়ে এবং তখন থেকেই আশংকা দেখা দেয় যে, সন্ত্রাসীরা মসুল বাধ উড়িয়ে দিতে পারে। দু সপ্তাহ পর ইরাকের সরকারি সেনা ও কুর্দি যোদ্ধাদের সম্মিলিত হামলার পর সন্ত্রাসীরা বাধ এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। কিন্তু আমেরিকা বলছে, দায়েশ সন্ত্রাসীরা সেখান থেকে অনেক যন্ত্রপাতি ও সরঞ্জাম চুরি করেছে। সে কারণে বাধ ধসের আশংকা দূর হয়নি। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা