,

পাকিস্তানের বিপক্ষে মিঠুনের পরিবর্তে নাসির!

Nasir-Hossain20160301072341স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে বেশ কয়েকটি পরিবর্তণের সম্ভাবনা দেখা দিয়েছে। এমনিতেই ইনজুরির কারণে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে দলে প্রবেশ করেছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে তামিম একাদশে ফিরছেন এটা নিশ্চিত। ওপেনিংয়ে বাংলাদেশ তার সেরা তারকাকে পেয়ে যাচ্ছে। সুতরাং, সৌম্য সরকারের সঙ্গে ইনিংস ওপেন কে করবেন এ প্রশ্ন আর আগে থেকে তৈরী হচ্ছে না।

তামিম দলে ফিরবেন মুস্তাফিজের পরিবর্তে। তাহলে, ওপেনিংয়ে খেলা মিঠুনের জায়গাটা হবে কোথায়? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপের উদ্বোধনী দিনে ভারতের বিপক্ষে মাত্র ১ রান করে আউট হয়ে যান মোহাম্মদ মিথুন। তবে দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আবর আমিরাতের বিরুদ্ধে ৪৬ রান করলেও নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে আউট হয়েছিলেন শূণ্য রানে। আর আমিরাতের বিপক্ষেও হতেন দারুণ ব্যর্থ। আমিরাতের ফিল্ডাররা যদি শুরুতেই তার সহজ ক্যাচ মিস না করতো।

এমনিতেই ওপেনিংয়ে মিঠুনকে নামানো নিয়ে বেশ প্রশ্নের সম্মুখিন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তার ওপর, একের পর এক ব্যর্থতার কারণে মিঠুনের দলে থাকা নিয়েও প্রশ্ন তৈরী হয়েছে। এ অবস্থায় পাকিস্তানের বিপক্ষে মিঠুনের পরিবর্তে একাদশে ডাক পেতে পারেন নাসির। দলের সঙ্গে থাকলেও, এখনও পর্যন্ত এশিয়া কাপের একাদশে থাকতে পারেননি এই অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা