,

খাদ্যে বিষক্রিয়ায় নয়, বনশ্রীর দুই শিশুকে হত্যা করা হয়েছে

rampura_2_murder+jugantor_5641নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ভাই আলভী আমান (৬) ও বোন নুসরাত জাহান অরুণীকে (১৪) আঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের মেডিসিনের প্রভাষক ডা.প্রদীপ বিশ্বাস।

মঙ্গলবার দুপুরে ডা.প্রদীপ বিশ্বাস সাংবাদিকদের জানান, নিহত শিশু দুটির শরীরে ও গলায় আঘাত পাওয়া গেছে। খাদ্যে বিষক্রিয়ায় নয়, আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে শিশু দুটিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল কি না বা কোনো বিষক্রিয়া ছিল কি না সে ব্যাপারে নিশ্চিত হতে কিছু নমুনা মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গতকাল সোমবার দুপুরের খাবার খেয়ে রামপুরার নিজ ঘরে শুয়ে পড়ে নুসরাত জাহান অরুণী (১৪) ও আলভী আমান (৬) । সন্ধ্যায় তাদর ডাকাডাকি করার পর না ওঠলে বাসা থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নেয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

সেসময় পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের বাসা রামপুরার বনশ্রী আবাসিক এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডে। বাসা নম্বর ৯। তাদের বাবা আমান উল্লাহ একজন ব্যবসায়ী। মা জেসমিন আক্তার গৃহিনী। তাদের দুটি সন্তান অরুণী ও আলভী। অরুণী ভিকারুননিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ও আলভী হলিক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা