,

‘পুলিশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে না’

2016_03_01_14_36_41_htjSjGRxviX2iz8QpUfnzww0i9Yyo7_originalভাড়াটিয়ার ব্যক্তিগত তথ্য চেয়ে বাড়ি মালিকদের কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যে নির্দেশনা দিয়েছে তা বন্ধ করতে আইনি নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এ নোটিশটি পাঠিয়েছেন। তিনি বলেছেন পুলিশ নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অধিকার রাখে না।আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা-পরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে জবাব দিতে বলা হয়েছে নোটিসে। অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নোটিসকারী আইনজীবী। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় ডাকযোগে সরকারকে এ নোটিশ প্রেরণ করা হয়। এ বিষয়ে ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া বলেন, ‘পুলিশ এভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে না। এসব তথ্য সংরক্ষণের কোনো বিধান বাংলাদেশে নেই। পুলিশ এসব তথ্যের অপব্যবহার করতে পারে এ আশংকায় আমি আইনি পদক্ষেপ নিয়েছি।’নোটিশে বলা হয়, ব্যাংক একাউন্ট, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরির সময় কিছু তথ্য দিতে হয়। কিন্তু সেখানে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার সুযোগ রয়েছে। কিন্তু নাগরিকদের ব্যক্তিগত তথ্য পুলিশের নেয়ার কোনো আইন নেই। ফৌজদারি কার্যবিধি মোতাবেক শুধুমাত্র কোনো আদালত চাইলে তথ্য দিতে হয়। পুলিশের এসব তথ্য সংগ্রহ ব্যক্তিগত গোপনীয়তা অপরাধ ভঙ্গের পর্যায়ে পড়ে। যেহেতু দেশে তথ্য সংরক্ষণের আইন নেই ফলে এসব তথ্যর অপব্যবহারের আশংকা রয়েছে। পুলিশের কাছে এসব তথ্য থাকা বিপজ্জনক।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে