,

ইরাকে ফের আইএস এর আত্মঘাতী হামলা, নিহত ৪৮

Islamic-Stateআন্তর্জাতিক ডেস্ক : ইরাকে ফের জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৪৮ জন। সোমবার পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশে একটি অন্তেষ্ট্যিক্রিয়ায় এবং বাগদাদের পশ্চিমে একটি নিরাপত্তাচৌকিতে এ হামলার ঘটনা ঘটে।

রাজধানী বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাদিয়ায় এলাকায় আত্মঘাতী হামলায় শিয়া মিলিশিয়া গ্রুপ আমব্রেলার স্থানীয় নেতা হাশিদ শাবিসহ ৬ কমান্ডার নিহত হয়েছে। এক আত্মীয়ের অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে সেখানে গিয়েছিলেন হাশিদ। হামলায় নিহত হয়েছে ৪০ জন। আহত হয়েছে আরো ৫৮ জন। উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল এলাকা দখলকারী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে একই দিন পশ্চিম বাগদাদের আবু গারাইব এলাকায় পুলিশের একটি নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ জন। এর আগে রোববার একই এলাকায় হামলায় নিহত হয়েছিল ২৪ জন।

প্রসঙ্গত, রোববার রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো শতাধিক লোক। পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত সদর শহরের জনসমাগমপূর্ণ একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের