,

৭০ হাজার ইয়াবাসহ ১০ মাদক ব্যবসায়ী আটক

2016_03_01_10_51_12_R2b1raUX1aiGW2yGCld3criY3zgPkv_originalনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম এলাকা ৭০ হাজার ইয়াবার একটি চালান আটকের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ভুট্টো নামে এক ইয়াবা ডিলারসহ ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে তারা।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দারুস সালাম থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি জাহাঙ্গীর আলম সর্দার জানিয়েছেন, ‘আটকদের মধ্যে ভুট্টো ইয়াবার ডিলার। বাকিরা তার সহযোগী।’

৭০ হাজার ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত দুটি গাড়িও গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে তিনি জানান।

তবে আটক বাকিদের নাম-পরিচয় বা ওই চালান কোথা থেকে আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জাহাঙ্গীর আলম সর্দার জানান, মঙ্গলবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা