,

শ্রীলঙ্কার স্কুল খালি এইডসের গুজবে

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী এইডস রোগে একজন শিক্ষার্থীর আক্রান্ত হওয়ার গুজবে খালি হয়ে গেছে শ্রীলঙ্কার একটি স্কুল। এইডস আতঙ্কে বাকি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা।
ছয় বছর বয়সী ওই শিক্ষার্থী এইডসে আক্রান্ত নয়-ডাক্তারদের এমন সনদ থাকার পরও গত সপ্তাহে অভিভাবকরা কুরুনেগেলা নামের ওই স্কুলে তাদের সন্তানদেরকে পাঠানো বন্ধ করে দেন।

025ebc8470629e5d2b12e949e6b3ceee-56d4790e10ce0
শিশুটির মা চানদানি ডি সইসা বিবিসি’কে বলেন, তার স্বামী অসুস্থ হয়ে মারা গেছে। কে বা কারা গুজব ছড়ায় তার এইডস হয়েছিল।
চানদানি ডি সইসা’র ভাষায়, আমার স্বামীর এইডস হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। আমি কয়েকদিন ধরে আমার সন্তানের জন্য একটি স্কুল খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু এইডস আতঙ্কে কোনও স্কুল তাকে ভর্তি করতে রাজি হচ্ছে না। আমি এর প্রতিবাদ করেছি। তাতে কিছুই হয়নি। এমনকি আমার কাজ পেতেও অনেক সমস্যা হচ্ছে।

 

 

চলতি মাসের গোড়ার দিকে বিবিসি সিংহলিতে এ খবর প্রচারিত হওয়ার পর শিক্ষা ও মানবাধিকারকর্মীদের চাপে কুরুনেগেলা স্কুল কর্তৃপক্ষ ওই শিশুটিকে ভর্তি করতে বাধ্য হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাধ সাধেন অভিভাবকরা। তারা শিশুটিকে স্কুল থেকে সরিয়ে নিতে চানদানিকে চাপ দিতে থাকেন। কিন্তু চিকিৎসকের সনদ থাকায় ছেলেকে স্কুল থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাবে না করে দেন চানদানি। এরপরই বাকি অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলটি থেকে সরিয়ে নেন।চানদানি বলেন, সে ক্লাসে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। কিন্তু হঠাৎ করে বাকি অভিভাবকরা এসে তাদের সন্তানদের নিয়ে চলে যান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা