,

হারিছ চৌধুরীসহ ১০ আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত

 
নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকা-ের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় হারিছ চৌধুরীসহ ১০ পলাতক আসামির বিরুদ্ধে ক্রোকাদেশ দিয়েছেন আদালত।আজ সোমবার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ আতাবুল্ল¬াহ এই নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন ৩১ মার্চ।

 

Kibra1456747412

সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে হুজি নেতা মুফতি হান্নান, শেখ ফরিদ, মাওলানা শেখ সালাউদ্দিন, আবদুল মাজেদ, মহিব উল্লাহ, শরীফ শাহেদুল আলম ও মাইন উদ্দিন এবং হবিগঞ্জের কারাগারে থাকা মিজানুর রহমান মিজান, দেলোয়ার রিপন, বদরুল আলম ও হালিম সৈয়দ নাহিমকে আদালতে হাজির করা হয়।

 

 

তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র আলহাজ জিকে গউছকে হাজির করা হয়নি। এ ছাড়া জামিনে থাকা ৮ আসামির মধ্যে ৬ জন হাজিরা দেন এবং আব্দুল কাইয়ুম ও আয়াত আলী সময় প্রার্থনা করেন।একই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাটি বর্তমানে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষীগ্রহণ পর্যায়ে থাকা অবস্থায় বর্তমানে স্থগিত রয়েছে। বিস্ফোরক মামলাটি বিচারের জন্য হবিগঞ্জের দায়রা জজ আদালতে ১৩ নভেম্বর প্রেরণ করা হয়।

 

 

হবিগঞ্জের পিপি সিরাজুল হক চৌধুরী জানান, কিবিরিয়া হত্যাকা-ে দায়েরকৃত বিস্ফোরক মামলার চার্জশিট গ্রহণ শেষে পলাতক আসামিদের বিরুদ্ধে ৫ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। গ্রেফতার না হওয়ায় মাল ক্রোকের আদেশ হয়েছে।পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের পর গ্রেফতারকৃত সব আসামির উপস্থিতিতে মামলার চার্জগঠন করা হবে। তারপর শুরু হবে বিচার কাজ।

 

 

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন।এ ঘটনায় আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খান এমপি বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। হত্যা মামলার বিচারের কাজ সিলেটের দ্রুত বিচার আদালতে শুরু হলেও বর্তমানে স্থগিত রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে