,

সৌম্যকে পোড়াচ্ছে ক্যাচ মিসই

235423স্পোর্টস ডেস্ক : সৌম্য সরকার নামটা শুনলে ব্যাটসম্যান সৌম্যের কথাই আগে মনে পড়ে। কিন্তু এবারের এশিয়া কাপে সেই ব্যাটসম্যান সৌম্য ‘নিরুদ্দেশ’! সৌম্যের নাম শুনলে শুধু মনে পড়ে তিনটি সহজ ক্যাচ ছাড়ার দৃশ্য। সঙ্গে দুটি অসাধারণ ক্যাচের মুহূর্তও কি নয়?

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো ক্যাচ ফেলেননি সৌম্য। তবে যুবরাজ সিংয়ের সহজ ক্যাচটার আগে নিয়েছেন রোহিত শর্মার দুর্দান্ত এক ক্যাচ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরের ম্যাচে সহজ ক্যাচ ধরতে পারেননি দুবার। আর শ্রীলঙ্কা ম্যাচে তিলকরত্নে দিলশানের দুর্দান্ত ক্যাচটার সঙ্গে নিয়েছেন নুয়ান কুলাসেকারার ক্যাচও। তবে ওই ম্যাচেই ফেলেছেন দিনেশ চান্ডিমালের ক্যাচও।

সব মিলিয়ে এবারের এশিয়া কাপ ফিল্ডার সৌম্য সরকারের মুখটাই ভাসিয়ে তুলছে বেশি। কখনো ক্যাচ ফেলায়, কখনো ক্যাচ নেওয়ায়। তবে যে ক্যাচগুলো নিয়েছেন, সেগুলোর আনন্দটা ঠিক উপভোগ করছেন না বাংলাদেশ দলের তরুণ এই ক্রিকেটার। কাল মিরপুরের ইনডোরে বসে বলছিলেন, ‘কিছু ভালো ক্যাচ নিয়েছি। কিন্তু এগুলো আমার মাথায় নেই। যেগুলো ফেলেছি সেগুলোই শুধু মাথায় ঘুরছে।’

ক্যাচ ছাড়লে মাঠে একজন ক্রিকেটারের কেমন লাগে, সেটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু এক-দুটি ভালো ক্যাচ নিলে তো ক্যাচ ছাড়ার হতাশা কিছুটা হলেও কমার কথা! না, এই জায়গায় সৌম্যকে মনে হচ্ছে ব্যতিক্রম, ‘আমার তা হয় না। ভালো ক্যাচ নিলেও মাথার মধ্যে মিস করা ক্যাচগুলো থেকে যায়।’

একটা দলের ১১ জন ক্রিকেটারই ফিল্ডার। তাঁদের কারও আসল পরিচয় ব্যাটসম্যান, কারও বা স্পিনার কিংবা পেসার অথবা উইকেটকিপার। সৌম্য যেমন একজন ব্যাটসম্যান। ব্যাট হাতে এক-দুটি ভালো ইনিংসও পারে ক্যাচ মিসের যন্ত্রণা থেকে তাঁকে বের করে আনতে। কাল ছুটির দিনেও মিরপুরে এসে সম্ভবত সেটার জন্যই প্রস্তুত হলেন।

সৌম্য শেষ কবে এত লম্বা সময় নেটে কাটিয়েছেন, হয়তো নিজেও তা ভুলে গেছেন। মুশফিকুর রহিম নেট থেকে উঠে চলে গেছেন ড্রেসিংরুমে। কালই ব্যাংকক থেকে ফেরা তামিম ইকবাল ততক্ষণে ইনডোর ছেড়ে বাসার পথে। তবু সৌম্যের ব্যাটিং অনুশীলন শেষ হয় না।

নেটে তাঁর অনুশীলনের বেশির ভাগটা হলো কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’। কোচ কখনো বোলিংয়ের ভঙ্গিতে, কখনো স্টিক দিয়ে বল ছুড়ে গেলেন। অন্যপ্রান্তে সৌম্য চালিয়ে গেলেন ব্যাট। নেট পর্ব শেষে ইনডোরে ঢুকে কিছুক্ষণ বসে থাকলেন। সম্ভবত বিশ্রামই নিলেন, তবে তাঁর চিন্তিত মুখ বলে দিচ্ছিল ব্যাট হাতে কিছু হিসাব তখনো মেলেনি। একটু পর উঠে ঢুকলেন ইনডোরের নেটে। সেখানেও দীর্ঘক্ষণ চলল খুটখাট ব্যাটিং।

গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে পর পর দুই ওয়ানডেতে করেছিলেন অপরাজিত ৮৮ ও ৯০ রান। এরপর গত সাত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে শুধু সাতটি টি-টোয়েন্টিই খেলেছেন সৌম্য। রান করেছেন ১১৮। পাকিস্তানের বিপক্ষে আজ কি পারবেন ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে? উত্তরটা হ্যাঁ হলে ক্যাচ মিসের জ্বালাও হয়তো কিছুটা কমে আসবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা