,

গভীর রাতে সঞ্জয়ের বাড়িতে শাহরুখ

Shahrukh-sanjoy20160229115243বিনোদন ডেস্ক : বিস্ফোরক মামলায় সাজা পেয়ে কারাবন্দি ছিলেন মুন্নাভাই এমবিবিএস খ্যাত তারকা সঞ্জয় দত্ত। সম্প্রতি তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পর থেকেই তার সাথে দেখা করতে বলিউডের অনেক তারকা ছুটে আসছেন বাড়িতে।

তার মধ্যে প্রিয় বন্ধু ও সহকর্মীকে শুভেচ্ছা জানাতে রোববার মধ্যরাতে সঞ্জয়ের বাড়িতে হাজির হলেন বলিউড কিং শাহরুখ খান।

জানা গেছে, শাহরুখ খানের নতুন ছবি ‘ফ্যান’র প্রচারণার কাজ শেষ করে রাত ৩টা বাজে হাজির হন সঞ্জয়ের বান্দ্রার ইম্পেরিয়াল হাউজে। এ দুই তারকা প্রায় দুই ঘন্টা যাবত ব্যক্তিগত আলাপ করেন। পরে ঘর থেকে বের হয়ে এসে সাংবাদিকদের সামনে ছবি তোলেন। এই দুই ঘন্টা তাদের মধ্যে কি আলাপ হয়েছে তা জানা সম্ভব হয়নি। অবশেষে ভোর হওয়ার আগেই সঞ্জয়ের কাছ থেকে বিদায় নেন কিং খান।

তবে সেদিন শুধু শাহরুখই নন, সঞ্জয়ের সাথে দেখা করতে হাজির হয়েছিলেন জ্যাকি শ্রফ, সুনিল শেঠি, আর মাধবন ও হানি সিংয়ের মতো তারকারা।

প্রসঙ্গত, মুম্বাই বিস্ফোরণ ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দীর্ঘ পাঁচ বছর হাজতবাসের পর গেল ২৫ ফেব্রুয়ারি পুনের ইয়েরওয়াদা জেল থেকে মুক্তি পান সঞ্জয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে