,

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

cric-big20160229145032স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যতটা শক্তিশালী টি-টোয়েন্টি ক্রিকেট ঠিক যেন তার উল্টো। এশিয়া কাপের শুরুটাও করেছিল বড় হার দিয়ে। কিন্তু পরের দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। আর তার ফলাফলটাও পেলো খুব দ্রুত। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের।

এশিয়া কাপের আগে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১১ নাম্বারে ছিল বাংলাদেশ। মাশরাফিদের উপরে ছিল আফগানিস্তান ও স্কটল্যান্ডের মত দুইটি সহযোগী দেশ। তবে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়ে দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে এসেছে বাংলাদেশ।

বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭০। টাইগারদের সামনে থাকা আফগানিস্তানের রেটিংপয়েট ৭৭, ব্যবধান ৭। বাংলাদেশের নিচে থাকা স্কটল্যান্ডের সাথেও ব্যবধান ৭। স্কটিশদের বর্তমান রেটিং পয়েন্ট ৬৩। তবে টানা দুই জয়ের পর যথারীতি শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা