,

ছদ্মবেশে ঘুরে দেখুন, জনগণ কেমন আছে: রওশন এরশাদ

Hasina-rowson-400x262বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, আপনি একবার ছদ্মবেশে বের হয়ে দেখুন, জনগণ কেমন আছে? নিজ চোখেই দেখতে পাবেন। মানুষ কত কষ্ট করে বসবাস করছে।
সোমবার জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রওশদ এরশাদ এ কথা বলেন।
রওশদ এরশাদ বলেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য জাতীয় পার্টি গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সম্মিলিতভাবে চেষ্ট করতে হবে। কারণ আমরা চাই ক্ষুধা ও দারিদ্রমুক্ত অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করুন। ভেজাল মুক্ত খাদ্য চায় জনগণ। এ বিষয়টি কেউ খতিয়ে দেখছে না। ২০৪১ সালে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে হলে দেশবাসীকে ভেজাল মুক্ত খাবার খাওয়াতে হবে। আমরা দেশের ময়লা সরাতে পারছি না, কিভাবে এ দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করবেন? উন্নয়ন নিশ্চিত করতে হলে এসব দূর করতে হবে।
বিরোধীদলীয় এই নেতা বলেন, পাশ্ববর্তী দেশ ভারত, চায়না’র সঙ্গে আরো ভাল সর্ম্পক গড়ে তুলতে হবে। মনে রাখবেন বন্ধুত্ব বদলানো যায় প্রতিবেশী বদলনো যায় না।
রওশন এরশাদ শিক্ষার বাণিজ্যিকিকরণের সমালোচনা করে বলেন, শিক্ষা হচ্ছে এখন বিনিয়োগের বড় জায়গা। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
রওশন এরশাদ আরো বলেন, জনগণের ৫ টি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান। জাতীয় সংসদের বিরোধীদল হিসেবে আমরা চাই সরকার জনগণের এই ৫ টি মৌলিক বিষয় নিয়ে কাজ করবেন এবং গুরুত্ব দিবেন। এছাড়া মন্ত্রীদের প্লট বরাদ্দ দেয়ার দাবি জানান তিনি।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা