,

খালিশপুস্থ বিহারি ক্যাম্পে অগ্নিকাণ্ড

 

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর খালিশপুস্থ বিহারি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় কোহিনুর মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে বিহারিদের ১ নম্বর খেমার বেশ কয়েকটি ঘর ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এবং পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

fire11456457453

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের সূত্র জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর খালিশপুরের আলমনগর মোড়সংলগ্ন কোহিনুর মোড়স্থ বিহারি ক্যাম্পে আগুন লাগে। আগুনে বিহারিদের ১ নম্বর খেমার বেশ কয়েকটি ঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার খালিশপুর, দৌলতপুর, টুটপাড়া ও বয়রা স্টেশন থেকে ৭টি অগ্নিনির্বাপক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো. লিয়াকত আলী আগুন লাগার কারণ জানাতে পারেননি।
এদিকে, আগুনের ভয়াবহতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা