,

জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

 

 

নিজস্ব প্রতিবেদক: জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে আহত হাশেম আলী (৮০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার দুপুরে তিনি যশোর মেডিক্যাল কলেজ হাসাপাতালে মারা যান। নিহত হাশেম আলী জেলার বাঘারপাড়া উপজেলার নিত্যনন্দপুর গ্রামের বাসিন্দা।

 

Jessore11456735173

হাসপাতাল সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি নিহত হাশেম আলী ও তার ভাইপোদের জমি নিয়ে শালিস সভা চলছিল। এক পর্যায়ে ভাইপোরা উত্তেজিত হয়ে চাচা হাশেম আলীকে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে। তারা ধারালো অস্ত্র দিয়ে চাচাকে কুপাতে থাকে। এতে হাশেম আলী মারাত্মক জখম হন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডি

 

ক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ দুপুরে হাশেম আলী মারা যান।এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঘটনাস্থল যেহেতু বাঘারপাড়ার। সেহেতু ওই থানার ওসি বিষয়টি বলতে পারবে।

 

হত্যার বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছয়রুদ্দিন আহমেদ জানান, ঘটনা ঘটার সময় একটি মারামারির মামলা হয়েছিল। সে সময় আসামিদের আটকও করা হয়েছিল। পরে তারা জামিনে বের হয়ে আসে। এখন যেহেতু হাশেম আলী মারা গেছে। একটি হত্যা মামলা হবে। লাশের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা