,

জোড়া লাগলো আরফিন রুমির সংসার

Rumi20160229083911বিনোদন প্রতিবেদক : তারকাদের ঘরের আরেক নাম তাসের ঘর। এই ভাঙে আবার এই গড়ে। ভাঙার গড়ার এই খেলায় নতুন ঘটনার যোগ করলেন জনপ্রিয় সংগীত শিল্পী আরফিন রুমি। তার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসার সঙ্গে ছাড়াছাড়ির পর আবার সেটি জোড়া লাগালেন তিনি।

গেল ৩১ জানুয়ারি কামরুন্নেসাকে ডিভোর্স দেন রুমি। কিন্তু মাস পেরুতে না পেরুতেই আবারো তাকে ঘরে ফিরিয়ে আনলেন। জাগো নিউজকে রুমি জানান, ইতোমধ্যে তালাকনামা প্রত্যাহার করে নিয়েছি। সবার দোয়ায় আমাদের সংসার জোড়া লেগেছে। শুক্রবার থেকে আমরা আবার নতুনভাবে সংসার জীবন শুরু করেছি। সবাই দোয়া করবেন।’

রুমি আরো বলেন, ‘সংসার জীবনে ভুল বোঝাবুঝি হতেই পারে। আমরা দু’জনে নিজেদের ভুল শুধরে নিয়ে নতুন করে জীবন শুরু করেছি। তাছাড়া আমরা এখন আমাদের ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই এগুচ্ছি।’

উল্লেখ্য, ২০১২ সালে আমেরিকাতে স্টেজ শো করতে গিয়ে কামরুন্নেসার সঙ্গে পরিচয় হয় রুমির। এরপর চোখাচোখি। তারপর প্রেম ও বিয়ে। বিয়ের বছর খানেকের মাথায় রুমি-কামরুন্নেসার কোলজুড়ে আসে এক পুত্র সন্তান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা