,

আবারও অস্কার জিতলেন শারমিন

os7চার বছর আগে প্রথমবার অস্কার জেতেন পাকিস্তানি-কানাডিয়ান নাগরিক শারমিন ওবায়েদ-চিনয়। সে সময় এসিড আক্রান্ত মেয়েদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সেভিং ফেস’ নির্মাণ করে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে সেরা হন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’-এর জন্য অস্কার জিতলেন শারমিন। ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র হয়েছে এটাই। পুরস্কার হাতে নিয়ে এর নির্মাতা ৩৭ বছর বয়সী শারমিন বলেন, আমার এ ছবি দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সপ্তাহে জানিয়েছেন, মেয়েদের জেনেশুনে হত্যা প্রতিরোধে আইন পরিবর্তন করবেন। এটাই ছবির শক্তি। ইংরেজি ও পাঞ্জাবি ভাষায় নির্মিত ‘অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’ এইচবিও চ্যানেলে প্রিমিয়ার হয় গত বছরের ২৮শে অক্টোবর। ওইদিনই মুক্তি পায় ৪০ মিনিট ব্যাপ্তির ছবিটি।

অস্কারে সেরা গায়ক স্যাম স্মিথ

smithবন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এর গান ‘রাইটিংস অন দ্য ওয়াল’ অস্কারের সেরা গানের স্থান পেয়েছে । না, গানকে পুরস্কৃত করা হয়নি। হয়েছে গায়ককে। গানটি গাওয়ার জন্য অস্কার জিতলেন স্যাম স্মিথ। একাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা মৌলিক গান হয়েছে তার গাওয়া এ গানটি। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় অস্কারের জমকালো আয়োজন শুরু হয়। এরপরই ‘রাইটিংস অন দ্য ওয়াল’ গানটি পরিবেশন করেন স্যাম স্মিথ। আর তিনিই জিতে নিলেন অস্কার। জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’-এর শিরোনাম-সংগীত গাওয়ার জন্য ২০১৩ সালে অস্কার জেতেন অ্যাডেল। বন্ডের খাতায় অস্কারের সংখ্যাটা স্যাম স্মিথ বাড়িয়ে দিলেন এবার। অস্কারের এ আয়োজনে সেরা মৌলিক গান বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল লেডি গাগার ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’ (দ্য হান্টিং গ্রাউন্ড), দ্য উইকেন্ডের ‘আর্নড ইট’ (ফিফটি শেডস অব গ্রে), ‘মান্টা রে’ (রেসিং এক্সটিংশন), ‘সিম্পল সং#থ্রি’ (ইয়ুথ)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে