,

গাইবান্ধায় ছাত্রীকে চুমু-কামড় দেওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত

teacher pic_118493গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উদাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে চুমু ও হাতে কামড় দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই শিক্ষকের নাম মো. আয়নাল হককে(৪৫)।

ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সোমবার দুপুর ১২টার দিকে এ সংক্রান্ত একটি আদেশ এসে পৌঁছেছে।

ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুলাহিশ শাফি বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর বিভাগীয় শিক্ষা অফিস থেকে পাঠানো এক পত্রে প্রধান শিক্ষক আয়নাল হককে সাময়িক বরখাস্ত ও বিদ্যালয়ের সব ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ৫ম শ্রেণির ছাত্রীকে শ্রেণিকক্ষে জাপটে ধরে গালে চুমু ও হাতে কামড় দেওয়ার অভিযোগ উঠে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সোমবার থেকে সাময়িক বরখাস্তের আদেশটি কার্যকর হবে।

গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ক্লাস চলাকালে শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষক আয়নাল হক ওই ছাত্রীকে জাপটে ধরে গালে চুমু ও হাতে কামড় দেন।

এ ঘটনায় শনিবার দুপুরে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী প্রধান শিক্ষক আয়নাল হককে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিদ্যালয়ের অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা