,

‘বাংলাদেশকে খাদ্য নিরাপত্তা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র’

1456733997নিজস্ব প্রতিবেদক : মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে খাদ্য নিরাপত্তা সহায়তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ হ্যাচারিতে মৎস্য উৎপাদন ও খামারে উন্নত জাতের গাভী পালন করে দুগ্ধ সংগ্রহ করে দেশের চাহিদা মেটাচ্ছে। তারা গো খামার করেও স্বনির্ভর হয়ে উঠছে। এতে দেশের দারিদ্র দূরীকরণ হচ্ছে । একই সঙ্গে দেশের পুষ্টি চাহিদাও মিটছে।’

সোমবার সাতক্ষীরার ভালুকা চাঁদপুর এবং কলারোয়ার হেলাতলা ও ব্রজবাকসায় কয়েকটি প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ পরিশ্রমী। তারা কিভাবে নিজেদের ভাগ্য বদলাতে হয় তা জানেন। এজন্য জেলায় অনেক মৎস্য খামার ও দুগ্ধ খামার গড়ে উঠেছে। বিপুল সংখ্যক গবাদি পশুর ফার্ম রয়েছে। দুধ , মাংস ও সর্বোপরি পুষ্টি চাহিদা মেটাতে তারা ঘরে ঘরে গরু পালন করছে।’

তিনি ইউএসএআইডির সঙ্গে বেসরকারি খাতের অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় তিনি পশু পালন এবং পুষ্টি প্রকল্পসমূহ প্রত্যক্ষ করেন। তিনি তাদের সমস্যা ও সম্ভাবনার কথাও মনোযোগ সহকারে শোনেন। এছাড়া ভালুকা চাঁদপুর দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র এবং কলারোয়ার ব্রজবাকসায় মৎস্য খামার পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ইউএসএআইডির মিশন পরিচালক পল সাবাটিন, অফিস পরিচালক ফরহাদ গাউসি, উপ-পরিচালক মার্ক টেগেনফেলথ, কৃষি উন্নয়ন অফিসার ড. ওসাজি সি এইমিউ, আহসানুজ্জামান খান, এবং মো. নুরুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে