,

সন্তগৌরীয় মঠের পুরোহিত হত্যার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

B.baria Human Chain Picস্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : পঞ্চগড়ের সন্তগৌরীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সঞ্জিব সাহা বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব রিপন বণিক, রতন লাল সাহা, নয়ন রায়, কাজল বণিক, পাপ্পু সাহা প্রমুখ।
বক্তারা পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার করতোয়া সেতুর পশ্চিম পাশের সন্তগৌরীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করেন দুর্বৃত্তরা।এ ঘটনায় গোপাল চন্দ্র রায় নামে মঠের আরেক পুরোহিত গুলিবিদ্ধ হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে