,

বাগেরহাটের মংলা বন্দর জেটিতে গাড়িচাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মংলা বন্দরের জেটিতে নয়েলের (কন্টেইনার পরিবহণ গাড়ি) নিচে চাপা পড়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি যশোরে। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

1453867319

বন্দর জেটিতে কর্মরত শ্রমিক-কর্মচারীরা জানান, রোববার বিকেল সোয়া ৪টার দিকে জেটিতে কর্মরত শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্সের পেপার ওয়ার্কার নিশানকে (৪৮) চাপা দেয় একটি নয়েল গাড়ি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে বন্দরের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে এ দুর্ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বন্দরের কর্মকর্তারা।

 

এ বিষয়ে মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন, নয়েলের সামনের দিকে বসে থাকা চালক গাড়িটি পেছনের দিকে নিতে গেলে মোবাইল ফোনে কথা বলতে থাকা নিশান অসতর্কতাবশত চাকার নিচে পড়লে এ দুর্ঘটনা ঘটে। লাশ থানায় আনার পর বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় মংলা বন্দর কর্তৃপক্ষের নয়েল চালক (সিনিয়র ক্রেন ড্রাইভার) মো: মোকছেদ আলী সরকার আটক হয়নি। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ বা মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা