,

অবশেষে অস্কার পেলেন লিওনার্দো!

Oscar-L20160229055435বিনোদন ডেস্ক : অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান শেষ হলো হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে দেখা পেলেন অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতি অস্কার পুরস্কারের। এবং দীর্ঘ ক্যারিয়ার জীবনে এটিই ছিলো তার প্রথম একাডেমি অ্যাওয়ার্ডস।

সোমবার লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় একাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসর। আর সেখানেই সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে সেরা অভিনেতা ক্যাটাগরিতে অস্কার জিতে নেন এই টাইটানিক তারকা। এর আগে ছয়বার তিনি সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন! তাই অস্কারে নিজের নামটি ঘোষণার পর লিও ছিলেন খানিকটা বেশিই আবেগাক্রান্ত। তিনি মঞ্চে উঠবার সময় পুরো অডিটরিয়াম তার সম্মানে দাঁড়িয়ে করতালি দিয়েছিলো। দেখে মনে হলো, হলিউডের তারকারাও যেন বিশাল দায় থেকে বেঁচে গেলেন লিওনার্দোর অস্কার প্রাপ্তিতে।

২০১৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া তার ছবি ‘দ্য রেভনেন্ট’র জন্য এই পুরস্কার জিতে নেন তিনি। রেভেনেন্ট ছবিটিতে জলবায়ুর পরিবর্তন এবং প্রতিকূল পরিবেশেও একজন মানুষের প্রাণপণ বেঁচে থাকার চেষ্টাকে বড় করে দেখানো হয়। আর সমালোচকরা বলছেন এমন দুর্দান্ত অভিনয়ের ফলেই এবার অস্কারের জন্য এগিয়ে ছিলেন লিওনার্দো।

অস্কার প্রাপ্তির পর মঞ্চে উঠে লিওনার্দো ডি ক্যাপ্রিও পরিবেশ দূষন, বিশ্ব দারিদ্রতা ও অসহায় মানুষদের দুঃখ দুর্দশা, এবং পরিবেশ রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণের দিকে সবাইকে মনযোগী হতে বিশেষভাবে অনুরোধ করেন।

অভিনয় জীবনে ‘টাইটানিক’, ‘রোমিও জুলিয়েট’, ‘ব্লাড ডায়মন্ড’ ও ‘ইনসেপশন’র মতো সাড়া জাগানো আরো অনেক ছবি করেও অস্কারের দেখা পাননি লিওনার্দো। তাই তার ভক্তরা এক প্রকার আশাই ছেড়ে দিয়েছিলেন এই ভেবে যে প্রিয় তারকার বুঝি আর অস্কার ছোঁয়া হলোনা। কিন্তু ক্যারিয়ার শেষ দিকে এসে অবশেষে সেই অস্কার অলংকৃত করল লিওনার্দোর হাত।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা