,

আজ প্রীতি জিনতার বিয়ে!

Prity20160228114250বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিয়ে করতে চলেছেন বলিউড ডিভা প্রীতি জিনতা। সেই সপ্তাহটা পেরিয়ে যাওয়ায় সবাই ভাবছিলেন তবে বোধহয় আর শিগগির কিছু হচ্ছে না।

কিন্তু ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আজ বিয়ে করছেন বলিউড অভিনেত্রী প্রীতি। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রীতির বিয়ে উপলক্ষ্যে নাকি এরইমধ্যে আনন্দ উত্সব শুরু হয়ে গিয়েছে।

আপাতত বিয়েটা গোপন রেখেই সেরে ফেলতে চাইছেন প্রীতি। খুব অল্প কয়েক জন বন্ধু এবং আত্মীয়স্বজনকে দাওয়াত করেছেন। তবে মার্চের প্রথম সপ্তাহেই হবে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে বলিউডে নিজের সহকর্মীদেরকেও নিমন্ত্রণ জানিয়েছেন টোল পড়া হাসির এই নায়িকা। সেই তালিকায় আছেন শাহরুখ, আমির, হৃতিক, মাধুরী, কাজল, রানী, বিপাশাসহ একঝাঁক তারকা।

আর প্রীতির পাত্র হিসেবে বলা হয়েছে বহুদিনের বন্ধু নিউ ইয়র্কের বাসিন্দা জিন গুডএনাফের নাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা