,

তোমাদের আছে মুস্তাফিজ, বললেন কপিল দেব

photo-1456669762স্পোর্টস ডেস্ক : অন্য অনেকের মতো কপিল দেবও লিফটে ঠাসাঠাসি করে যাচ্ছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ধারাভাষ্য কক্ষে। পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালে উত্তর দিতে বিন্দুমাত্র দেরি করলেন না ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। এবারের এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন জানতে চাইলে প্রথমে কিছু বলতে অপারগতা দেখালেন। তবে বিদায় নেওয়ার সময় মাথা ঘুরিয়ে বললেন, ‘তোমাদের তো আছে মুস্তাফিজ। তাহলে আর কী চাই।’

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল নিজেও ছিলেন একজন দুর্দান্ত পেস বোলার অলরাউন্ডার। ১৩১ টেস্ট খেলে ৪৩৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড একসময় তাঁর দখলে ছিল। ব্যাট হাতেও তাঁর ঝুলি কম সমৃদ্ধ ছিল না। জহুরি-চোখ বলে কথা, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে চিনতে তাঁর খুব একটা কষ্ট হয়নি।

অভিষেক ম্যাচেই ভারতীয় ব্যাটসম্যানদের রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছিলেন মুস্তাফিজ। ৯.২ ওভার বল করে ৫০ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন সাতক্ষীরার এই তরুণ পেসার। আর সেই ম্যাচে বাংলাদেশের জয়ে মূল ভূমিকা রেখেছিলেন তিনিই।

শুধু তাই নয়, গত জুলাইতে সেই সিরিজে শুধু মুস্তাফিজের অসাধারণ নৈপুণ্যে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নিয়ে রেকর্ডও গড়েছিলেন তিনি। তিন ম্যাচের সেই সিরিজে তিনি নিয়েছিলেন মোট ১৩ উইকেট।

ভারতীয় ব্যাটসম্যানরা হয়তো এই সিরিজে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের কথা সহসা ভুলে যাবেন না। ভোলেননি কপিল দেবও। শুধু ভারতের বিপক্ষে সেই সিরিজেই না, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দারুণ সাফল্য পেয়েছিলেন মুস্তাফিজ। এখন পর্যন্ত নয়টি ওয়ানডে খেলে ২৬ উইকেট নিয়ে সবার প্রশংসায় ভাসছেন তিনি। তা ছাড়া তাঁর বৈচিত্র্যপূর্ণ বোলিং দিয়ে অনেকেরই দৃষ্টি কেড়েছেন। ভারতীয় এই কিংবদন্তি বোলার তাঁর প্রশংসা করতে ভোলেননি।

এবারের এশিয়া কাপে কপিল ঢাকায় এসেছেন স্টার স্পোর্টসের হয়ে হিন্দিতে ধারাভাষ্য দিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে