,

চট্টগ্রামে পাহাড় ধসে দেয়াল চাপা ৪ শিশু আহত

 

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার নন্দনকানন দুই নম্বর গলিতে নির্মাণাধীন একটি ভবনের পাশের পাহাড় ধসে দেয়াল চাপা পড়ে ৪ শিশু আহত হয়েছে।রোববার দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ নিহত হয়নি। আহত ৪ শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুরা হলো মোহাম্মদ রিয়া (৬), আরিফ (৩), মেহেদী হাসান (৮) এবং সজিবুল ইসলাম (১০)।

cew4uh9t1456646058

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল মালেক  জানান, দুপুর সোয়া ১টার দিকে নন্দনকানন এলাকায় পাহাড়ের পাশে নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ধসে পড়ে। পার্শ্ববর্তী পাহাড়ের ধসের কারণে এই দেয়াল ধসে পড়ে। দেয়ালের পাশে খেলা করার সময় ৪ শিশু চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪ শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত শিশুদের আঘাত গুরুতর নয় এবং তারা আশঙ্কামুক্ত বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা