,

রাজশাহীতে পাসপোর্ট র‌্যাবের অভিযানে আটকের পর ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড

 

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযানে আটকের পর ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার দুপুর ১২টায় আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শুকলা সরকার এ কারাদণ্ডাদেশ দেন।
র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইংয়ের কর্মকর্তা এএসপি শ্যামল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

i3du275z1456651217

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফজর আলী (২৯), দুলাল হোসেন (৩৩), আজিজুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম (৪২), মকসেদ আলী (৬২), পরশ (৩৫), শহিদুল ইসলাম (৩১), রাজু (২৫) এবং মাসুম বিল্লাহ (২৫)। আটককৃতরা নগরীর সপুরা, শালবাগান, ছোটবনগ্রাম ও হেতেমখাঁ এলাকার বাসিন্দা।

 
এএসপি শ্যামল চৌধুরী জানান, এ চক্রের সদস্যরা দীর্ঘদিন থেকে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করছে। তারা মানুষকে পাসপোর্ট করে দেওয়ার নামে অর্থ আদায় করছিল। এ ধরনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুকলা সরকারের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব। এসময় ৯ দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা