,

দুই শিশু নির্যাতনের ঘটনায় এক আসামির জামিন নামঞ্জুর

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় দুই শিশু নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার ৭ নম্বর আসামি মাসিমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।রোববার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খন্দকার হায়দার আলী এ নির্দেশ দেন। বিচারক শুনানি শেষে আসামি মাসিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুই শিশু নির্যাতনের ঘটনার পর থেকে মাসিম পলাতক ছিলেন।

Law1456651922

 

এদিকে জাহিদ ও ইমনের নির্যাতনকারীদের বিচারের দাবিতে রোববার দুপুরে কোর্ট চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী। এ কর্মসূচিতে জাহিদ-ইমনের এলাকার নারী-পুরুষসহ শিশুরাও অংশ নেয়। এসময় তারা আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

 

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি পবা উপজেলার বাগসারা এলাকায় জাহিদ হাসান ও ইমন নামের দুই শিশুকে মোবাইল ফোন চুরির কথিত অভিযোগে স্থানীয় রাকিবের বাড়িতে আটকে রেখে সাত ঘন্টা নির্যাতন করা হয়। এ ঘটনায় সেনা ও র‌্যাব সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন জাহিদের বাবা ইমরান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা