,

আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন প্রকল্পের পরামর্শক পাঁচ প্রতিষ্ঠান

download (43)ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডাবল রেললাইন প্রকল্প নির্মাণের কাজ তদারকির জন্য পাঁচটি যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।আজ রোববার দুপুরে রেল ভবনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ রেলওয়ের পক্ষে রেলওয়ের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী এবং যৌথ কোম্পানি দোহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সন হি জুং চুক্তিপত্রে সই করেন।যে পাঁচটি পরামর্শক প্রতিষ্ঠান যৌথভাবে তদারকির কাজ পেয়েছে, সেগুলো হলো—কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, কোরিয়া রেল নেটওয়ার্ক অথরিটি, জাপানের অরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড, ভারতের বেলাজি রেল রোড সিস্টেমস লিমিটেড ও বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেড।

চুক্তি সই অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রী ও পণ্য পরিবহন থেকে শুরু করে দেশের সার্বিক যোগাযোগব্যবস্থা উন্নত হবে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে প্রকল্পের মূল কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলওয়েতে ৭২ কিলোমিটার লাইনে ১৩টি বড় সেতুসহ মোট ৪৬টি ছোট-বড় সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। এ ছাড়া এই রুটে কম্পিউটারাইজ সিগন্যাল ব্যবস্থাসহ আখাউড়া ও লাকসাম রেলস্টেশনসহ ১১টি বি-ক্লাস রেলস্টেশন নির্মাণ করা হবে। নির্মাণসহ প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৬ হাজার ৫০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিমূল্য ২৩১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৩৯৩ টাকা।

প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা