,

ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার সামনে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল লুট

download (1)নিজস্ব প্রতিবেদক : গত শনিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে থানার সামনের মার্কেটে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। জানা যায়, গভীর রাতে একদল চোর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে মওলা ভবন ও সংলগ্ন একটি মার্কেটের ৬টি দোকানে হানা দেয়। চুরেরা মার্কেটের শোভা স্টুডিও, মেসার্স জালালাবাদ রেক্সিন, বই ঘর, বিসমিল¬াহ মেটালিক, নিউ জালালাবাদ, মডেল মাইক্রোফোন’র দোকানের তালা কেটে প্রবেশ করে। দোকানে ক্যাশ বাক্সে রক্ষিত নগদ টাকা, এসএলআর ক্যামেরা, বই, ল্যাপটপসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লূট করে নিয়ে যায়। গতকাল রবিবার সকালে ব্যবসায়ীরা এসে দেখতে পান দোকানের তালা ভাঙ্গা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সদর থানার সামনে মার্কেটের অবস্থান। সবসময় পুলিশী টহল গাড়ি যাতায়াত করছে। এরমধ্যে কিভাবে চুরেরা দোকানের ১৭টি তালা কেটে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা