,

আশুগঞ্জে নৌ-পুলিশের পূর্ব বিভাগের কার্যালয়ের উদ্বোধনে ডিআইজি মনিরুজ্জমান

12718058_1680336438891040_4217894632061103882_nআশুগঞ্জ প্রতিনিধি : দেশের পূর্বাঞ্চলীয় ঢাকাসহ আরো ৮টি জেলার নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌ-পুলিশের পূর্ব বিভাগের পুলিশ সুপারের কার্যালয়ের উদ্বোধন করেছেন নৌ-পুলিশের ডিআইজি মনিরুজ্জমান।শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের পার্শ্বে বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের ভবনে ভাড়া নিয়ে দ্বিতীয় তলা বিশিষ্ট ভবনে কার্যক্রম চালুর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো এ কার্যালয়ের। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পুলিশের পূর্ব বিভাগের পুলিশ সুপার আব্দুল মান্নান (পিপিএম) সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোফাজ্জল হোসেন, মোঃ শাহারিয়ার, জোবায়েদুর রহমান, আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জুবায়ের, মুখলেছুর রহমান, হাতেম আলীসহ নৌ-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও ভবনের সত্ত্বাধীকারী মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সাংবাদিকদের ডিআইজি মনিরুজ্জমান বলেন, নৌ-পথে অপরাধ অনেকাংশে কমে গেছে। আশাকরি আগামীদিনে আরো কমবে। তবে একেবারে শুন্যের কৌটায় নামিয়ে আনা সম্ভব নয়। তবে তিনি আরো জানান, আশুগঞ্জে নৌ-পুলিশের পূর্ব বিভাগের পুলিশ সুপারের কার্যালয় স্থাপনের ফলে ঢাকা থেকে সিলেট পর্যন্ত নৌ-পথে অপরাধ আরো কমে যাবে। উল্লেখ্য, আশুগঞ্জে নৌ-পুলিশের পূর্ব বিভাগের পুলিশ সুপারের কার্যালয় স্থাপনের ফলে নৌ-পুলিশের তৎপরতার কারনে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মনবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট জেলার নৌ-পথে অপরাধ অনেকাংশে কমে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা