,

গোপনে ঢাকা ঘুরে গেলেন বলিউড তারকা অসিন

Asin20160228072440বিনোদন প্রতিবেদক : একদম গোপনেই ঢাকা সফর করে গেলেন ‘গজনি’খ্যাত অভিনেত্রী অসিন। তিনি এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে স্বামীর সঙ্গী হিসেবে এসেছিলেন।

গতকাল শনিবার, ২৭ ফেব্রুয়ারি অসিন হাজির ছিলেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। গ্যালারিতে বসে ভারত-পাকিস্তান খেলা উপভোগ করেন তিনি।

জানা গেছে, এবারের এশিয়া কাপের টাইটেল স্পন্সর মাইক্রোম্যাক্স। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাই হলেন অসিনের স্বামী। ভালোবেসে সম্প্রতি তারা বিয়ের করেছেন।

শনিবার ভারত-পাকিস্তান খেলার ম্যান অব দ্য ম্যাচ বিরাট কোহলির হাতে পুরস্কার তুলে দেন রাহুল। আর অসিন মাঠে গিয়েছিলেন নিজের দেশকে সমর্থন দিতে।

অবশেষে আজ রোববার, ২৮ ফেব্রুয়ারি সকালে স্বামীকে নিয়ে মুম্বাই ফিরে গেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা