বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুন্দরবন এক্সপ্রেসে আগুন

বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা

144115lMw49biLYCkS
ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিনে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার ৫শ মিটার দুরে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। উল্লাপাড়া দমকল বাহিনী ও স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলার কারণে বড়ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। এ সময় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ইঞ্জিন মেরামতের প্রায় এক ঘন্টা পর পুনরায় খুলনার উদ্দেশ্যে ট্রেনটি উল্লাপাড়া ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, সকালে তিনি স্টেশনের কাছেই দাড়িয়ে ছিলেন। সাড়ে ১০টার দিকে ট্রেনটি উল্লাপাড়া স্টেশন থেকে ছাড়ার পর পরই তিনি ইঞ্জিন থেকে কালোধোঁয়ায় সহ আগুন দেখতে পান। এ সময় তিনি সহ আশেপাশের সকলে চিৎকার করলেও ট্রেনের অধিক শব্দে চালক শুনতে পাননি। কিন্তু চালক নিজ থেকেই বুঝতে পেরে স্টেশন থেকে ৫শ মিটার দুরে ট্রেনটি থামিয়ে দেন। এরই মাঝে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় ইঞ্জিনের আগুন নিভিয়ে ফেলে। ট্রেনের চালক ফজলুর রহমান জানান, উল্লাপাড়া ষ্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন ইঞ্জিনে কোনও একটি সমস্যা হয়েছে। তাৎক্ষনিক তিনি ট্রেনটি থামিয়ে দেন। সাথে সাথে দমকল বাহিনী এসে আগুন নিভিয়ে ফেলার পর তিনি দেখতে পান ইঞ্জিনের ড্রাগশন মটরের তারে আগুন লেগেছিলো। তবে কি কারনে এই আগুন ধরেছিলো তা তিনি জানেন না বলে জানান। পরে এই তার জোড়া লাগিয়ে ট্রেনটি নিয়ে খুলনার উদ্দেশ্যে উল্লাপাড়া ত্যাগ করেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের অফিস ইন চার্জ দিয়ানাতুল হক দিনা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুত্রপাত ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করার কারণে বড়ধরনের কোনও ঘটনা ঘটেনি।

উল্লাপাড়া স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার জহুরুল ইসলাম জানান, ইঞ্জিনের ত্রুটির কারণেই এই ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার পর দ্রুত মেরামত করে ৪৫মিনিট পর পুনরায় ট্রেনটি ছেড়ে গেছে। এ ব্যাপারে রেলওয়ের উর্ধতন মহলকে ঘটনাটি অবগত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান