,

সব ফেলে অস্কারে প্রিয়াঙ্কা চোপড়া…

2016_02_28_11_59_54_5Cu23wzfIcv4k20ElrZPqxKbwCNJoA_originalবিনোদন ডেস্ক : বলিউডের আবেদন ছড়ানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারে এখন সত্যিই বসন্ত কাল চলছে। বলিউডের সীমা ছাড়িয়ে এরইমধ্যে হলিউডেও নিজের জায়গা তৈরি করার পাশাপাশি এবার প্রথমবারের মত তাকে বিশ্বের গৌরবময় ‘অস্কার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের প্রেজেন্টার হিসেবে দেখা যাবে তাকে। আর সেখানে যোগ দিতেই ইতিমধ্যে পৌঁছে গেছেন লস অ্যাঞ্জেলসে!

আমেরিকান জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে আন্তর্জাতিকভাবে দর্শকের মন জয় করার সৌভাগ্য অর্জন করেন প্রিয়াঙ্কা। স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন ‘পিওপলস চয়েস অ্যাওয়ার্ড’ও। তার এমন অর্জনে গর্বিত পুরো বলিউড। আর সেই গর্বের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি ‘অস্কার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটির প্রেজেন্টার হিসেবে নাম লিখিয়ে চমকে দিয়েছেন তিনি। আর সেখানে যোগ দিতেই লস অ্যাঞ্জেলসে বিশ্বের বাঘা বাঘা তারকা অভিনেতা, অভিনেত্রী আর নির্মাতাদের সঙ্গে অবস্থান করছেন প্রিয়াঙ্কা!

যদিও তিনি তিনি ভারতে থেকে নন, বরং সুদূর কানাডা থেকেই লস অ্যাঞ্জেলসে পৌঁছেছেন। কারণ তার চলতি টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিংয়ে কানাডায় থাকছেন বেশ কিছুদিন যাবৎ। আর সেখানে থেকেই অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হতে সব ফেলে লস অ্যাঞ্জেলসে উড়ে গেলেন তিনি।

বিমানে করে কানাডা থেকে অস্কারে যোগ দিতে যাওয়ার পথে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। অস্কারে যোগ দেয়ার পরে রিহার্সেল করছেন, সেটাও তিনি সোশাল সাইটে জানিয়েছেন ভক্ত অনুরাগীদের জন্য।

আবার এরইমধ্যে হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কুস্তিগীর রকের সঙ্গে প্রথমবার জুটিবদ্ধ হচ্ছেন প্রিয়াঙ্কা। ‘বেওয়াচ’ নামের ছবিটিতে চুক্তিবদ্ধ হলেও এখনো শুটিং শুরু হয়নি।

প্রসঙ্গত, সবাইকে রীতিমত বিস্মিত করে অস্কার কর্তৃপক্ষ আসন্ন অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে নাম ঘোষণা করলো ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার! অস্কার অ্যাওয়ার্ড অ্যাকাডেমি’র ঘোষিত প্রেজেন্টারের তালিকায় প্রিয়াঙ্কা ছাড়াও আছেন স্টিভ কার্নেল, কুইন্সি জোন্স, বায়ুং-হুন লি, জারেড লেটো, জুলিয়েন মুর, অলিভিয়া মুন, ম্যারট রবি, জ্যাসন সেগেল, অ্যান্ডি সেরিক্স, জে কে সাইমন, কেরি ওয়াশিংটন ও রিসে উইথারস্পুন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা