বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক সিওও শেরিলের দৃষ্টিতে সবচেয়ে অনুপ্রেরণাময় ভিডিও

144430sheryl_sandbarg_facebookফেসবুকের চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ সম্প্রতি ভারতীয় একটি বিজ্ঞাপনকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ী ভিডিও হিসেবে অভিহিত করেছেন। এ ভিডিওতে দৈনন্দিন জীবনযাপনে নারী-পুরুষের কাজের সমতায় উৎসাহিত করা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
এরিয়াল ইন্ডিয়া এ বিজ্ঞাপনটি বানিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিজ্ঞাপনটির প্রশংসা করা হয়েছে। এটি বেশ কয়েকটি ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। বিজ্ঞাপনটিতে নারী-পুরুষের দৈনন্দিন কার্যক্রমে উভয়েরই অংশগ্রহণ করা উচিত, এমন বার্তা দেওয়া হয়েছে। এখানে মূল বিষয়টি ছিল কাপড়চোপড় ধোয়ার জন্য একত্রিত করে ওয়াশিং মেশিনে দেওয়ার কাজটি কে করবে তা নিয়ে।
পরিবারেনারীকেই আমরা সাধারণত কাপড়চোপড় ধোয়া কিংবা এ ধরনের পরিচ্ছন্নতার বিষয়ে মনোযোগী হতে দেখি। কিন্তু বাস্তবে এটি কি শুধুই নারীদের কাজ? এ বিষয়টি আমাদের অতি প্রাচীনকাল থেকে চলে আসা ধ্যান-ধারণার সঙ্গে সম্পর্কিত। বহু আগে থেকেই নারীরা এটি করে। কিন্তু এখন আর আগের মতো দিন নেই। নারীরা এখন বহু কাজে যুক্ত হচ্ছেন। ফলে সেই প্রাচীন ধ্যান-ধারণা এখন আর কার্যকর নেই। পুরুষের পাশাপাশি নারীরা যেমন বাইরের জগতের কাজে অংশগ্রহণ করছে তেমন বাইরের পাশাপাশি পুরুষও ঘরের কাজে অংশগ্রহণ করছে। আর এমন ধরনের বার্তাই দেওয়া হয়েছে ভিডিওটিতে।
ভিডিওটির প্রশংসা করে ফেসবুকের নিজের পেজে এটি পোস্ট করেছেন ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ। তিনি জানান, ‘এ ভিডিওটি আমার দেখা সবচেয়ে শক্তিশালী ভিডিও। এতে দেখা যায় কিভাবে প্রাচীনকাল থেকে চলে আসা ধ্যান-ধারণা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এবং আমাদের প্রভাবিত করছে। ছোট মেয়ে কিংবা ছেলে যখন বাড়িতে খেলে তখনই তা তাদের আচরণ থেকে প্রভাবিত করে এবং মনের ভেতর দীর্ঘমেয়াদী ধারণাগুলো ঢুকিয়ে দেয়। এটি শুধু তাদের ছোটবেলার খেলাধুলাতেই সীমাবদ্ধ থাকে না, এটি তাদের দীর্ঘমেয়াদী স্বপ্নতেও প্রভাব ফেলে।’
এ ভিডিওটি এরিয়াল ইন্ডিয়ার একটি ক্যাম্পেইনের অংশ। পুরো ভিডিওটি দেখুন নিচের লিংকে ক্লিক করে-

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান