,

জয়ে লিচেস্টারের শীর্ষস্থান অক্ষুণ্ন

2016_02_28_13_28_24_L8U3su0VDkriOnv94LmYXMpm6qt8B8_originalস্পোর্টস ডেস্ক : নরউইচ সিটির বিপক্ষে জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে লিচেস্টার সিটি। শনিবার রাতে অতিথিদের মাঠে তারা জয় পেয়েছে ১-০ গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো সংহত করেছে লিচেস্টার। ২৭ ম্যাচে লিচেস্টারের পয়েন্ট ৫৬। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম হটস্পার থেকে এখনো ৫ পয়েন্ট এগিয়ে রয়েছে দলটি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনের খুব কাছেই রয়েছে নরউইচ।

ম্যাচ যখন ড্র-তেই শেষ হতে চলছিল তখনই লিচেস্টারের ত্রাতা হয়ে আসলেন লিওনার্দো উল্লুয়া। খেলার এক মিনিট বাকি থাকতেই জয়সূচক একমাত্র গোলটি করেন তিনি। মার্ক আলব্রাইটনের ক্রস থেকে পাওয়া বলে পোস্টের অনেকটা দূর থেকে শটের সাহায্যে গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিচেস্টার অবশ্য শুরুর দিকেই গোলের সুযোগ পেয়েছিল। ক্যামেরন জেরোমে ও নাথান রেডমন্ডের সেসব প্রচেষ্টা সাফল্যের মুখ দেখেনি।

খেলা শেষে লিচেস্টার ম্যানেজার ক্লোদিও রেইনিয়েরি বলেন, ‘ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল। নরউইচ দুর্দান্ত খেলছিল। তারা কোনো জায়গাই দিচ্ছিল না। তবে শেষ পর্যন্ত আত্মবিশ্বাস ছিল আমরা জিতব। আর্সেনালের কাছে হারের পর এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর্সেনাল ম্যাচের পর বলেছিলাম নরউইচের বিপক্ষে খেলাটা আরো কঠিন হবে। দুদলই শেষ ২০ মিনিটে গোল কররে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা