,

২০ মার্চ লতিফ সিদ্দিকীর আসনে নির্বাচন

2015_10_05_15_04_15_CTS0O5KYDaFWlrTrCR12JqUIaisipX_originalনিজস্ব প্রতিবেদক : সাবেক বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী শূন্য আসন টাঙ্গাইল-৪ (কালিহাতী)-এর উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২০ মার্চ এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের উপ সচিব শামসুল আলম।

হজ ও তাবলীগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করে ‘রোষে’ পড়েন সাবেক বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী। খোয়াতে হয় মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ। প্রথমে পদত্যাগ করতে না চাইলেও গেল বছর ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে ভাষণ দিয়ে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। সে মোতাবেক গেল বছর ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে এ উপ-নির্বাচনে অংশ নিতে পারছেন না বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। একই আসনে প্রার্থী হন তার স্ত্রী নাসরিন সিদ্দিকীও। ঋণখেলাপী হওয়ায় গত বছরের ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। দুদিন পর ১৬ অক্টোবর এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেন নির্বাচন কমিশনে।

১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বোর্ড কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন। এ খারিজাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০ অক্টোবর হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী। গত ৪ ফেব্রুয়ারি সেই রিট আবেদনও খারিজ করে দেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা