বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাঞ্জাবে নারীবাদী আইন সংবিধান ও শরীয়ত পরিপন্থি’

3455_Panjabপাকিস্তানের পাঞ্জাবে নারীর অনুকূলে পাস হওয়া আইনকে সংবিধান ও শরীয়তের পরিপন্থি বলে আখ্যায়িত করেছেন জমিয়তে উলেমা ইসলাম (ফজল) প্রধান ফজলুর রহমান। এমন আইনের তীব্র সমালোচনা করেন তিনি। শনিবার তিনি হায়দরাবাদে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন। এ সময় তিনি এ আইনকে এনজিও পরিচালিত আইন বলে বর্ণনা করেন। তিনি বলেন, পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য এনজিওরা এসব পথ অনুসরণ করছে। তিনি বলেন, এ আইনের মাধ্যমে প্রতিজন মানুষের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হবে। এতে পাকিস্তানে যে শক্তিশালী পারিবারিক বন্ধন আছে তা ভেঙেচুরে যাবে। এমন বন্ধন পশ্চিমা দেশগুলোতে নেই। তিনি বলেন, পশ্চিমারা স্বামী স্ত্রীর সম্পর্ককে পার্টনার হিসেবে বিবেচনা করে। তবে এ ঘটনা পাকিস্তানে ঘটতে পারে না। নতুন আইনে যে সুরক্ষার কথা বলা হয়েছে তা পাকিস্তানে বিদ্যামান আইনেই আছে। তিনি বলেন, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে বিশ্বের অন্য কোন আইন তা নিশ্চিত করে নি। নতুন যে আইন করা হয়েছে তা একজন পুরুষকে অনিরাপদ করবে। এ সময় তিনি মনে করিয়ে দেন, এটা সেই পিএমএল-এন যারা বিগত পারভেজ মোশাররফ সরকারের সময় নারীর অনুকূলে যায় এমন একটি প্রস্তাবনায় স্বাক্ষর করে নি। কিন্তু এখন তারাই বিতর্কিত আইন বাস্তবায়নে তার থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে। এর মাধ্যমে তারা কেমন পাকিস্তান বানাতে চায়। তিনি প্রশ্ন রাখেন, এর মধ্য দিয়ে কি পাকিস্তানকে আবার কলোনি বানানোর চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান