,

বাংলাদেশি লেখকদের যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আহবান

americaডেস্ক রিপোর্ট : আসন্ন ঝুঁকিতে থাকা কয়েকজন বাংলাদেশি লেখককে আশ্রয় দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কমিশন ইউএসসিআইআরএফ।সংস্থাটি অভিজিত রায়সহ সন্ত্রাসীদের হাতে নিহত বাংলাদেশের সকল ব্লগার ও লেখকের হত্যার তদন্ত এবং বিচারেরও দাবি জানিয়েছে ।

ইউএসসিআইআরএফ ওয়েব সাইটে এ দেয়া সংস্থাটির চেয়ারম্যান রবার্ট জর্জ অভিজিতের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এ জঘন্য অপরাধ তদন্ত ও দায়ীদের বিচারের মুখোমুখি করতে প্রচেষ্টা দ্বিগুণ করারও আহ্বান জানিয়েছেন ।

রবার্ট বলেন ধর্মনিরপেক্ষতা, চিন্তার স্বাধীনতা, ধর্মীয় ও সাম্প্রদায়িক সহিষ্ণুতা এবং রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে প্রচারণা চালানোর কারণে ব্লগারদের ওপর চরমপন্থিরা হামলাচালাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে যেখানে চরমপন্থি গোষ্ঠীগুলো ধর্মীয় সম্প্রদায়ের সদস্য ও ধর্মনিরপেক্ষতার পক্ষে প্রচারণাকারীদের টার্গেট করছে। তাই বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয় হয়ে থাকা উচিত হবে না বলে তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা