,

৭ শিশু, ৬ নারীসহ ১৪ জনকে হত্যার পর আত্মহত্যা!

2016_02_28_09_39_33_RL2DTJR9UMvZoEQFwGmCRPrOshAnmz_originalভারতের মহারাষ্ট্রে নিজের পরিবারের ১৪ সদস্যকে হত্যার পর আত্মহত্যা করেছেন ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। মহারাষ্ট্র প্রদেশের থানি শহরে রোববার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। তবে ঘাতক এবং নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। হত্যার আগে সবাইকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। পরে অচেতন অবস্থায় সবাইকে গলা কেটে হত্যা করেছে ওই ঘাতক। নিহতদের মধ্যে সাত শিশু এবং ছয় নারী ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।তবে ওই ঘাতকের সঙ্গে নিহতদের কি সম্পর্ক তা এখনও জানা যায়নি। তবে ওই পরিবারের এক নারী সদস্য প্রাণে বেঁচে গেছেন। তাকে হত্যা করতে পারেনি ওই ঘাতক। ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে গিয়ে ওই ঘাতককে ছুড়ি হাতে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঠিক কি কারণে নিজের পরিবারের সদস্যদের এভাবে হত্যা করলেন ওই ব্যক্তি তা এখনও পরিষ্কার নয়।

পুলিশের ধারণা সম্পত্তি নিয়ে বিবাদের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড