,

সাউথ ক্যারলিনায় বিপুল ভোটে বিজয়ী হিলারি

2016_02_28_08_36_04_pKVXdzRa47QDMROlEkG90HnJeLUAFD_originalযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাই পর্বে সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ব্যাপক ভোটে বিজয়ী হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে মূলত আফ্রিকান আমেরিকানদের সমর্থনেই তিনি প্রত্যাশিত জয় পেয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের এটি তৃতীয় বিজয়। এর আগে তিনি আইওয়া ও নেভাডায় জয় পেয়েছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালের দেয়া হিসাব মতে সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে হিলারি মোট ৭৪ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন মাত্র ২৫ দশমিক ৪ ভাগ ভোট। এ পর্যন্ত ৮৮ দশমিক ৮ ভাগ ভোট গণনা শেষ হয়েছে বলে জানা গেছে। জয়লাভের পর দেয়া এক বিবৃতিতে বাকি অঙ্গরাজ্যগুলোতে ভোটের লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি।

এদিকে সাউথ ক্যারোলিনায় জয় পাওয়ায় হিলারি ক্লিনটনকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্স। তবে একই সঙ্গে তিনি লড়াই চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন। যদিও তিনি এ পর্যন্ত মাত্র একটি রাজ্যে (নিউ হ্যাম্পশায়ার) জয় পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা