,

আশুলিয়ার জামগড়ায় গার্মেন্টেসের কাঁচামাল ভর্তি ট্রাকে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার জামগড়া এলাকায় ইলেকট্রিক তারে আটকে গার্মেন্টে ব্যবহৃত কাঁচামাল ভর্তি একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি।

 

pic (5)
ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জামগড়া এলাকার একটি শাখা রাস্তায় ওই ট্রাকটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, সন্ধ্যায় জামগড়া এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাকে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ট্রাকে থাকা গার্মেন্টের কাজে ব্যবহৃত কাঁচামাল (টিসি কাগজ) পুড়ে যায়।
তিনি আরও জানান, সড়কের উপর দিয়ে চলে যাওয়া ইলেকট্রিক তারে স্পার্কের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা