,

আশুলিয়ার মরাগাং এলাকায় ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

 
নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার মরাগাং এলাকায় প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টায় আশুলিয়ার মরাগাং এলাকায় এই ঘটনা ঘটে।

Ashulia Roa Accident picture (4)_0
আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মনির জানান, রাতে বাইপাইল হতে একটি কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাস রাজধানীর দিকে যাওয়ার পথে আশুলিয়ার মরাগাং এলাকায় বাসটি কাভার্ড ভ্যানকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুত গতির প্রাইভেট কারের সাথে বাস ও কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারটিসহ তিনটি যানই পাশ্ববর্তী প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। পরে আশুলিয়া থানা পুলিশের টহল টীম ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তবে আহতেদর কারো অবস্থা গুরুতর নয় বলে তিনি জানান।এঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত যান তিনটির চালকদের মধ্যে কাউকে আটক করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা