,

হিলারির সাউথ ক্যারোলাইনায় বিশাল জয়

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যার্শীদের নির্বাচনে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বড় ধরনের জয় পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শনিবার বিকেলে অনুষ্ঠিত ভোটের ফলাফল রাতেই প্রকাশ করা হয়েছে।

hillary-clinton

সাউথ ক্যারোলাইনায় হিলারি জয় পাবেন সেটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে ব্যবধানটা যে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে এতোটা বেশি হবে তা ছিল কল্পনাতীত। এখানে হিলারি পেয়েছেন ৭৩ দশমিক ৫ শতাংশ এবং স্যান্ডার্স পেয়েছেন মাত্র ২৬ শতাংশ ভোট। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, মূলত আফ্রিকান-আমেরিকানদের সমর্থনেই জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। এর আগে নিউ হ্যাম্পশায়ারে স্যান্ডার্সের কাছে হেরেছিলেন হিলারি। আর আইওয়া ও নেভাডায় জয়ের ব্যবধানটা ছিল খুবই সামান্য।

 

বার্নি স্যান্ডার্স ভোটের ফল গ্রহণ করে হিলারিকে অভিনন্দন জানিয়েছেন । তবে লড়াই চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এদিকে জয়লাভের পর দেওয়া ভাষণে হিলারি ক্লিনটন পরবর্তী প্রাইমারিগুলোতে প্রতিটি ভোটের জন্যে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।পহেলা মার্চ সুপার টিউসডেতে এগারটি অঙ্গরাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হবে। এর ফলাফলের ওপর নির্ভর করছে ডেমোক্র্যাটদের মধ্যে কে মনোনয়ন পাচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা